
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের বায়েজিদ থানাধীন চৌধুরী নগরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় খতমে খাজেগান, মিলাদ মাহফিল, আলোচনা, দোয়া ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর শনিবার ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব বি এ চৌধুরী বেলালের বাসভবনে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাদ আছর আয়োজিত খতমে খাজেগান পরিচালনা করেন আনজুমানে বেতাগীয়া মুহম্মদীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মাওলানা মো. আরিফুর রহমান (মা.জি.আ.)। এ সময় উপস্থিত ছিলেন আনজুমানের সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক ডা. আব্দুল মান্নান, আনজুমানের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য মুরুব্বিরা।
পরে বাদ মাগরিব শুরু হয় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল দরুদ কিয়াম
মাহফিলে সভাপতিত্ব করেন
চেয়ারম্যান-এস টিভি২৪ ও নোঙর নিউজ এবং চৌধুরী নগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আলহাজ্ব বেলাল আহমদের
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন মাস্টার লেইন জামে মসজিদের ইমাম ও খতিব এবং নুরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র মৌলভী মাওলানা মো. তাজুল ইসলাম।
তিনি আক্বিদায়ে আহলে সুন্নাতের গুরুত্ব ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব কোরঅআন হাদিসের আলোকে তথ্য ভিত্তিক আলোচনা করেন
আরেক বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন এরশাদ নগর জামে মসজিদ, নাসিরাবাদ-এর ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ হাবীব এলাহী। তিনি বদর ও উহুদ যুদ্ধের ঐতিহাসিক শিক্ষা তুলে ধরার পাশাপাশি যুব সমাজকে মসজিদমুখী হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন বুড়িশ্চর জিয়াউল উলুম জোহুরা-ফয়েজ মহিলা মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ ছালেহ নূর আবেদী আলকাদেরী। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিশুকাল, কৈশোর ও যৌবনকাল এবং তাঁর পবিত্র জীবন ও আদর্শ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা, শিষ্টাচার, ভ্রাতৃত্ববোধ ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। বিশেষ করে বর্তমান সময়ে যুব সমাজকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ, মিলাদ পাঠ এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।
সবশেষে বাদ এশা আখেরি মোনাজাত ও তবারুক বিতরণের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ মাহফিলের সমাপ্তি ঘটে।

বিবি কুলসুম 




















