০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারি গাছ কাটার দায়ে ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদণ্ড

সরকারি গাছ অবৈধভাবে কাটার দায়ে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশফিয়া তাসরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,

২০২৩-এর ১১ ধারায় তিনজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—রামনগর (আয়মারসুলপুর) গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে মো. আলম (৫০), ছোটমানিক গ্রামের মৃত নবীন উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (৫২) এবং রামনগর গ্রামের হবিবরের ছেলে আব্দুল মতিম।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশফিয়া তাসরিন বলেন, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ভবিষ্যতে সরকারি গাছ কিংবা অন্য কোনো সরকারি সম্পদ অবৈধভাবে দখল বা ক্ষতিসাধনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

প্রকাশের সময় : ০১:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬