০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সীমান্তে রয়েল এনফিল্ডসহ প্রায় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

  • প্রকাশের সময় : ১০:১৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • 303

ডেস্ক রিপোর্ট – বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর পৃথক পৃথক বিশেষ অভিযানে ভারতীয় রয়েল এনফিল্ড ও মাদকদ্রব্যসহ প্রায় কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত বুধবার ও বৃহস্পতিবার (৪ ও ৫ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট, লালাখাল, লোভাছড়া এবং সোনাপুর বিওপি’র পৃথক পৃথক আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২,০০০ কেজি ভারতীয় চিনির গুড়া, ৩৫৮০ কেজি ভারতীয় চিনি, ১০০ কেজি ভারতীয় নিম্নমানের তাল মিছরি, ০১ টি ভারতীয় Royal Enfield মোটরসাইকেল, ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২ টি কাতান শাড়ী, ০৯ টি কম্বল এবং চোরাচালানকাজে ব্যবহৃত ০১ টি বড় টাকা ট্রাক আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৩ লক্ষ ২৯ হাজার টাকা।

আরো জানা যায়, গত (১-৩ ডিসেম্বর) জৈন্তাপুর, সুরাইঘাট, ডোনা, লোভাছড়া ও সোনারখেওর বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৬,৩০০ কেজি ভারতীয় চিনি, ৫৪ টি শাড়ি, ১২ টি কম্বল, ০৯ টি মহিষ, ৫০৬ পিস কাশ্মীরি রুমাল, ১৬০ কেজি নিম্নমানের চা-পাতা, ০১ টি পালসার মোটর সাইকেল এবং ০১ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৯ লক্ষ ৯৮ হাজার ২০০ টাকা। আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৯৩ লক্ষ ২৭ হাজার ২০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয়

খুলশীতে সেচ্ছাসেবক দল নেতা মুরাদকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ভর্তি ​বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় সন্ত্রাসী হামলায় মো. মুরাদ নামের এক সেচ্ছাসেবক দল নেতা গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাত আনুমানিক ১১টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ​আহত মুরাদ খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের কার্যকরী সদস্য এবং অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরুর অনুসারী হিসেবে পরিচিত। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর নামের এক চিহ্নিত দুর্বৃত্ত মুরাদকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুরাদকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ​পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আলমগীরের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানা পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ১

সীমান্তে রয়েল এনফিল্ডসহ প্রায় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

প্রকাশের সময় : ১০:১৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪