০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

হাতিয়ায় ব্রিজ নির্মাণের আগে সয়েল টেস্টে মাটির নিচ থেকে গ্যাস নির্গমন

  • প্রকাশের সময় : ০৮:৩১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • 42

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি ব্রিজ নির্মাণের আগে সয়েল টেস্ট করতে গিয়ে মাটির নিচ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে গ্যাস নির্গমন আপাতত বন্ধ করে রাখা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজার সংলগ্ন একটি খালের পাড়ে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে হেলফ প্রকল্পের আওতায় ওই এলাকায় ৪৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণের কাজ পেয়েছেন ঠিকাদার সাইফুল ইসলাম শেখ। প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকির দায়িত্বে রয়েছে হাতিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

বৃহস্পতিবার বিকেলে ব্রিজ নির্মাণের প্রস্তুতির অংশ হিসেবে ওই স্থানে প্রায় ১১২ ফুট গভীর সয়েল টেস্ট সম্পন্ন করেন ঠিকাদারের শ্রমিকরা। কাজ শেষে তারা স্থান ত্যাগ করেন। পরদিন শুক্রবার বিকেলে হঠাৎ করে ওই সয়েল টেস্ট করা স্থানের গর্ত থেকে গ্যাস বের হতে শুরু করে। এ সময় স্থানীয় কয়েকজন আগুন ধরালে গ্যাসে আগুন জ্বলে ওঠে।

ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পরে গ্যাস নির্গমন বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন, “এটা কীভাবে হচ্ছে বা আসলেই প্রাকৃতিক গ্যাস কি না আমরা বুঝতে পারছি না। নিজের চোখে আগুন জ্বলতে দেখেছি। যদি এটি সত্যিই গ্যাস হয়, তাহলে বিষয়টি ভালোভাবে পরীক্ষা করা জরুরি।”

হাতিয়া উপজেলা প্রকৌশলী এমদাদুল হক গ্যাস বের হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস নির্গমন আপাতত বন্ধ রাখা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য আগামী এক থেকে দুই দিনের মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-কে অবহিত করা হবে।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে শুনেছেন, তবে এখনো ঘটনাস্থল পরিদর্শন করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জনপ্রিয়

সাংবাদিক উন্নয়ন পরিষদের বিভাগীয় সম্মেলনে প্রবীণ নেতা কাদেরী

হাতিয়ায় ব্রিজ নির্মাণের আগে সয়েল টেস্টে মাটির নিচ থেকে গ্যাস নির্গমন

প্রকাশের সময় : ০৮:৩১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬