০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী ‘বোম সাইক্লোন’ আশঙ্কা

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শীতকালীন এক শক্তিশালী ‘বোম সাইক্লোন’ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়াবিদরা। ঝড়টি ক্যারোলিনা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং এতে হারিকেনের মতো প্রবল বাতাস, ভারী তুষারপাত ও তীব্র ঠাণ্ডা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ঝড় জীবনহানির ঝুঁকি তৈরি করতে পারে। উপকূলীয় এলাকায় বন্যা, যানবাহনে বিঘ্ন, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়া এবং সাধারণ জীবনযাত্রায় অসুবিধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বোম সাইক্লোন বা বোমোজেনেসিস হলো শীতকালের একটি অত্যন্ত শক্তিশালী ঝড়, যা স্বল্প সময়ে ভয়ঙ্কর আকার ধারণ করে। সাধারণত কোনো ঝড়ের কেন্দ্রস্থলে বাতাসের চাপ কম থাকে এবং চাপ যত কমে ঝড়ের শক্তি তত বেড়ে যায়। বিশেষভাবে, যখন কোনো ঝড়ের কেন্দ্রের বাতাসের চাপ ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ২৪ মিলিবার কমে যায়, তখন সেটি ‘বোম সাইক্লোন’ হিসেবে চিহ্নিত হয়।

এ ধরনের ঝড় তখন গঠিত হয় যখন আর্কটিক অঞ্চলের প্রচণ্ড ঠাণ্ডা বাতাস সমুদ্রের গরম বাতাসের সঙ্গে মিশে ঝড়ের শক্তি বিস্ফোরকভাবে বৃদ্ধি পায়। এর দ্রুত শক্তিবৃদ্ধির কারণে এই ঝড়কে ‘বোম সাইক্লোন’ বলা হয়।

আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকিউওয়েদারের আবহাওয়াবিদ ম্যাট বেঞ্জ বলেন, “বোম সাইক্লোন এমন এক ঝড় যা খুব দ্রুত শক্তি সঞ্চয় করে এবং মুহূর্তে ভয়াবহ আকার ধারণ করতে পারে।”

আবহাওয়া সংক্রান্ত দৃষ্টিকোণ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয়

সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা। সভাপতি কামালসাধারণ সম্পাদক জিয়া

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী ‘বোম সাইক্লোন’ আশঙ্কা

প্রকাশের সময় : ০৪:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬