০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

ভারতে পক্ষাঘাতগ্রস্ত ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ থানাধীন এলাকায় পক্ষাঘাতে আক্রান্ত (প্যারালাইজড) ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগীর মেয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। এর আগে গত রোববার রাতে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর চার মেয়ে রয়েছে। তারা সবাই বিবাহিত এবং শ্বশুরবাড়িতে বসবাস করেন। পক্ষাঘাতের কারণে শরীরের একাংশ অসাড় হয়ে পড়ায় ওই বৃদ্ধা চলাফেরায় অক্ষম এবং বাড়িতে একাই থাকতেন। রোববার রাতে মদ্যপ অবস্থায় অভিযুক্ত যুবক তার বাড়িতে প্রবেশ করে অসহায় অবস্থার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর মেয়ে অভিযোগ করে বলেন, “আমার মা দীর্ঘদিন ধরে অসুস্থ। ঠিকমতো চলাফেরা করতে পারেন না। সেই সুযোগ নিয়ে তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

তিনি আরও জানান, ঘটনার পর থেকে তার মা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নবদ্বীপ থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তদন্ত শুরু করি। অভিযুক্তকে শনাক্ত করে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।”

ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা। সভাপতি কামালসাধারণ সম্পাদক জিয়া

ভারতে পক্ষাঘাতগ্রস্ত ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬