০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

আর্মেনিয়ায় ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব, বিতর্কে নতুন রাজনৈতিক দল

আন্তর্জাতিক ডেস্ক: যৌন আকাঙ্ক্ষা পূরণে অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দিয়ে বিতর্কের জন্ম দিয়েছে আর্মেনিয়ার নবগঠিত রাজনৈতিক দল ‘স্ট্রং আর্মেনিয়া’। দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সারগিস কারাপেতিয়ান এ প্রস্তাব উত্থাপন করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশটির আসন্ন গ্রীষ্মকালীন নির্বাচনকে সামনে রেখে গঠিত দলটি বিভিন্ন ব্যতিক্রমধর্মী সামাজিক ও রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনায় এসেছে। এর মধ্যে নারীদের যৌন সন্তুষ্টি ও ব্যক্তিগত জীবনের বিষয়কে রাজনৈতিক আলোচনায় আনার উদ্যোগ বিশেষভাবে বিতর্ক সৃষ্টি করেছে।

সারগিস কারাপেতিয়ান দাবি করেন, আর্মেনিয়ায় মধ্যবয়সী শ্বেতাঙ্গ নারীদের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির পেছনে যৌন অসন্তুষ্টি একটি কারণ হতে পারে। তার এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই এটিকে নারীদের প্রতি অবমাননাকর ও অযৌক্তিক মন্তব্য হিসেবে আখ্যা দিয়েছেন।

এদিকে সমালোচকরা বলছেন, এ ধরনের প্রস্তাব বাস্তবসম্মত নয় এবং সমাজে ভুল বার্তা দিতে পারে। নারীর অধিকার ও মর্যাদার প্রশ্নেও বিষয়টি নিয়ে বিতর্ক বাড়ছে। তবে দলটির পক্ষ থেকে এখনো এ বিষয়ে বিস্তারিত নীতিমালা প্রকাশ করা হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে আলোচনায় আসতে ও জনমত আকর্ষণ করতে দলটি বিতর্কিত ইস্যু সামনে আনছে। বিষয়টি নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা। সভাপতি কামালসাধারণ সম্পাদক জিয়া

আর্মেনিয়ায় ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব, বিতর্কে নতুন রাজনৈতিক দল

প্রকাশের সময় : ০৬:২১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬