০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রাম বন্দরে মিছিল-সমাবেশ নিষিদ্ধ

  • প্রকাশের সময় : ০২:০০:৪১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • 31

শ্রমিকদলের ডাকা ধর্মঘটে দিনভর অচলাবস্থার পর চট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকায় মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয় বলে নগর পুলিশের জনসংযোগ বিভাগ জানিয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল ও সভা-সমাবেশের কারণে প্রায়ই যানজট সৃষ্টি হয়। এতে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়, যা জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনশৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দর সংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ আশপাশের এলাকায় অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহারসহ সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জনপ্রিয়

সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা। সভাপতি কামালসাধারণ সম্পাদক জিয়া

চট্টগ্রাম বন্দরে মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশের সময় : ০২:০০:৪১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬