
১৯ শে ফেব্রুয়ারী ২৬ বৃহস্পতিবার রাত ১১টায় চট্টগ্রাম আগ্রবাদস্থ অভিজাত রেস্তোরায় যুক্তরাজ্যের লন্ডন সিটির বর্তমান ওয়ার্ড কাউন্সিলর (হাইডপার্ক) মোহাম্মদ শামশেদ চৌধুরীর সাথে “চট্টগ্রাম নাগরিক ফোরাম” নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়।তিনি বর্তমান প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে বাংলাদেশ সফরে আসছিলেন।
তিনি আগামীকাল রাউজানে তার নিজ এলাকা নিঃস্ব অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরন করবেন ও কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। তিনি লন্ডন শহর ব্যবস্থাপনা ডেপুটি ক্যাবিনেট হিসাবে মনোনীত হয়েছেন ।তিনি অর্থ, পরিকল্পনা, অর্থনৈতিক উন্নয়ন নীতি এবং যাছাই- বাছাই, কমিটি, নগর উন্নয়ন কমিটি,পরিকল্পনা প্রণয়ন উপকিমটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। তিনি নাগরিক ফোরাম নেতৃবৃন্দ কে যুক্তরাজ্য সফরের আমন্ত্রন জানান।
চট্টগ্রাম নাগরিক ফোরাম -পক্ষে সৌজন্য সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন লেখক,সমাজ চিন্তক,চট্টগ্রাম নাগরিক ফোরামের ভাইস – চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সমাজ সেবক এম মনছুর আলম, সদস্য ব্যাংকার মোহাম্মদ হারুন-উর- রশিদ।
মোহাম্মদ কামরুল ইসলাম ভালো- মন্দ যাচাই করার সক্ষমতার অবক্ষয়ের যুগে প্রতিটি মানবিক সংগঠনের পাশাপাশি এই সংগঠনটি সমাজের অবক্ষয়রোধে ও মানবিক কল্যানে যেসব নানা মুখী গঠন মুলক কর্মকান্ড করছে তার বিবরণ তুলে ধরেন।
তিনি মানব কল্যানে সংগঠনের নানা কর্মকান্ডের কথা মনযোগ সহকারে শুনেন ও আগামীতে এই সংগঠনের যাবতীয় বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Pic & news-Monsur alam.




















