০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সোনাগাজী সমিতি চট্টগ্রামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৮:০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • 39

গতকাল শনিবার নগরীর আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে সোনাগাজী সমিতি চট্টগ্রামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল ও যুগ্ম সম্পাদক আবু আহমেদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সিরাজ উদ্দৌলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জাফর আলম লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবসার তৌহিদ, খুরশিদ আলম, হোসাইন আহমদ, সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন এবং কৃষি ব্যাংকের জিএম কামরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জনপ্রিয়

জন্মদিনের আলোয় সাহসী এক কলম—কাজী আবুল মনসুরকে নিবেদিত শ্রদ্ধার্ঘ্য-

সোনাগাজী সমিতি চট্টগ্রামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬