
পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যটন পরিষেবার উন্নয়নে করণীয় সংক্রান্ত শীর্ষক গোলটেবিল মতবিনিময় ও অংশীজন সভা
===============================
অদ্য ৩০/০৩/২০২৬ খ্রি. মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ), চট্টগ্রাম এর উদ্যোগ এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও বৃটিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা FCDO এর সহোযোগিতায়, এমএএফ চট্টগ্রাম এর চলমান এডভোকেসী কার্যক্রমের ধারাবাহিকতায় কপার চিমনি রেস্টুরেন্ট (লেবেল-৬), লালখান বাজার ব্রাঞ্চ, চট্টগ্রামে “পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটন পরিষেবার উন্নয়নে করণীয়” শীর্ষক গোলটেবিল মতবিনিময় ও অংশীজন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনরে মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন এবং উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের সম্মনীত পুলিশ সুপার, জনাব উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা।
উক্ত সভায় অংশগ্রহণকারী প্রতিনিধীরা পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যটন এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, বীচে আগত পর্যটকদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন।
এরই প্রেক্ষিতে ট্যুরিস্ট পুলিশের সম্মণিত পুলিশ সুপার মহোদয় পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যটন এলাকার সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দেন, পর্যটন ব্যবস্থা জোরদার করণে ট্যুরিস্ট পুলিশের ভূমিকা সম্পর্কে বলেন। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তায় বীচের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি স্থাপন করার মতামত দেন। পর্যটন উন্নয়ন সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সী-বিচের উন্নয়নে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। এছাড়াও উক্ত পর্যটন স্পটে প্রতিনিয়ত আগত পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক পতেঙ্গা সী-বিচে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে মর্মে জানান এবং ট্যুরিস্ট স্পটে পর্যটকদের কোন অসুবিধা হলে ট্যুরিস্ট পুলিশ সাথে সাথে তা সমাধান করে দিয়ে থাকেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জনাব কবির আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পোর্ট), সিএমপি, চট্টগ্রাম, জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধীসহ বিভিন্ন সরকারি/বেসরকারী প্রতিষ্ঠান প্রতিনিধি, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম জোন, ইনচার্জ, জনাব স্বপন কুমার আইচ ও ট্যুরিস্ট পুলিশ, পতেঙ্গ জোন, ইনচার্জ, জনাব মোঃ হাসান ইমাম এবং স্থানীয় অংশীজন প্রতিনিধি, নাগরিক সমাজ, সাংবাদিক, এমএএফ প্রতিনিধি, যুব প্রতিনিধিগণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।

বিবি কুলসুম 


















