
রিয়াজ উদ্দিন :-
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ লাইন্স পরিদর্শন করেন সিএমপি কমিশনার সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়।
পরিদর্শনের শুরুতে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। কমিশনার মহোদয় পুলিশ লাইন্সের বিভিন্ন অবকাঠামো, প্রশাসনিক কার্যক্রম ও সদস্যদের সার্বিক কল্যাণমূলক বিষয়সমূহ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনগণের প্রতি মানবিক আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে রেলওয়ে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তঃসংস্থার সমন্বয় বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি রেলওয়ে পুলিশের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এসময় সেখানে চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ আহসান হাবিব পলাশ বিপিএম-সেবা, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ সহ চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




















