০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ লাইন্স পরিদর্শন করেন সিএমপি কমিশনার

  • প্রকাশের সময় : ১২:২০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • 88

রিয়াজ উদ্দিন :-

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ লাইন্স পরিদর্শন করেন সিএমপি কমিশনার সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়।

পরিদর্শনের শুরুতে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। কমিশনার মহোদয় পুলিশ লাইন্সের বিভিন্ন অবকাঠামো, প্রশাসনিক কার্যক্রম ও সদস্যদের সার্বিক কল্যাণমূলক বিষয়সমূহ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনগণের প্রতি মানবিক আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে রেলওয়ে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তঃসংস্থার সমন্বয় বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি রেলওয়ে পুলিশের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এসময় সেখানে চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি  মোঃ আহসান হাবিব পলাশ বিপিএম-সেবা,  সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্)  মুহাম্মদ ফয়সাল আহম্মেদ সহ চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

পাহাড়ে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে রাঙামাটিতে পিসিএনপি’র সংবাদ সম্মেলন

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ লাইন্স পরিদর্শন করেন সিএমপি কমিশনার

প্রকাশের সময় : ১২:২০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬