০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

চট্টগ্রাম–কক্সবাজারের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে -বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

  • বিবি কুলসুম
  • প্রকাশের সময় : ০৪:৪৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • 27

চট্টগ্রাম–কক্সবাজারের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে

-বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কয়েকদিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী আজ চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম,কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বন্যা পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তর এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দুর্গত মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করছে। সরকারের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম তদারকি ও সমন্বয়ের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, তাঁর এই সফরের মূল উদ্দেশ্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ এবং পরবর্তী পুনর্বাসন কার্যক্রম আরো গতিশীল করা। বৃষ্টিপাত কমে গেলে দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু করা হবে এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। বন্যাকবলিত মানুষের কষ্ট লাঘবে সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা দিনরাত কাজ করে যাচ্ছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্যোগকালীন সময়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, গণমাধ্যমের তথ্যভিত্তিক সংবাদ সরকারের কার্যক্রমকে আরো কার্যকর করতে সহায়ক ভূমিকা পালন করছে।

তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনবে

জনপ্রিয়

পাহাড়ে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে রাঙামাটিতে পিসিএনপি’র সংবাদ সম্মেলন

চট্টগ্রাম–কক্সবাজারের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে -বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৪৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬