০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুইটি পিস্তল উদ্ধার করেছে ডিবি

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকা থেকে ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুইটি পিস্তল উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা ইউনিট (ডিবি) । ব্রাজিলের তৈরি টরাস ব্যান্ড্রের ৯ এম.এম পিস্তল দুইটি ডবলমুরিং থানার বলে নিশ্চিত হওয়া গিয়েছে।

রবিবার বিকালে আমবাগান এলাকার রেলওয়ে কলোনীর পিছনে থাকা একটি বস্তি থেকে অস্ত্রগুলো উদ্ধার করে ডিবি উত্তরের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক আনচারুল করিম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, আমবাগান রেলওয়ে কলোনীর পিছনে অস্ত্র বেঁচাকেনা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালালে অস্ত্র ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে টরাস ব্যান্ড্রের দুইটি ৯ এম.এম পিস্তল জব্দ করি। পরে ক্রস চেক করে জানতে পারি অস্ত্র দুইটি ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট করা হয়েছিলো।

তিনি আরও জানান, অপরাধিদের ধরতে কাজ করছে ডিবির একাধিক টিম।

গতকাল রাতে একই এলাকায় এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) সহ মোট সাত পুলিশ সদস্য আহত হন।

জনপ্রিয়

পাহাড়ে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে রাঙামাটিতে পিসিএনপি’র সংবাদ সম্মেলন

ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুইটি পিস্তল উদ্ধার করেছে ডিবি

প্রকাশের সময় : ০৬:৪৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬