০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে মদকসহ কারবারি গ্রেফতার

  • জয়পুরহাটের পাঁচবিবিতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন আপেল (৪৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

​সোমবার (১৭ আগস্ট) দুপুরে পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা এলাকার লতীরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন আপেল পাঁচবিবি পৌরসভার বড় নারায়নপুর গ্রামের মৃত ছাইফুল ইসলামের ছেলে।

(ওসি)​আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামস্থ লতীরহাট বাজারের দক্ষিণ পার্শ্বের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি চৌকস দল।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

জনপ্রিয়

চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার, মিলেছে অনলাইন প্রতারণার সরঞ্জাম

জয়পুরহাটে মদকসহ কারবারি গ্রেফতার

প্রকাশের সময় : ০২:০১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬