০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

সীতাকুন্ড বিএনপির দুই নেতার স্থগিতাদেশ প্রত্যাহার

  • প্রকাশের সময় : ০৫:২১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • 23

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারী) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আদেশে এই স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

এতে সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরছালিন এর স্থগিতাদেশ প্রত্যাহার করে দলীয় কার্যক্রমে অংশ নেয়াসহ সকল প্রকার স্বীকৃতি প্রদান করা হয়েছে।

নেতাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়ে দুই নেতা বলেন, আল্লাহর কাছে শুকরিয়া এবং দলের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে সীতাকুন্ডে গণমানুষের নেতা আসলাম চৌধুরীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

জনপ্রিয়

কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।শিক্ষা মন্ত্রী

সীতাকুন্ড বিএনপির দুই নেতার স্থগিতাদেশ প্রত্যাহার

প্রকাশের সময় : ০৫:২১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬