০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রাম ৪২-নং পূর্ব নাসিরাবাদ ওয়ার্ড বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

  • প্রকাশের সময় : ০২:৩৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • 42

অনুষ্ঠানে তুলাতুলি মহল্লা কমিটির সভাপতি মহিউদ্দিন জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাহারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

তিনি তার বক্তব্যে বলেন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে দীর্ঘদিন ধরে লড়াই-সংগ্রাম করেছেন এবং চরম নির্যাতন সহ্য করেছেন। বিনা কারণে তাকে দীর্ঘদিন কারাবন্দি রেখে নির্যাতন করা হয়েছে, তবুও তিনি কখনো দেশ ছেড়ে যাননি। দেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি এক মহিষী নারীর পরিচয় দিয়েছেন। বেগম খালেদা জিয়ার জানাজায় লক্ষ-কোটি মানুষের অংশগ্রহণ প্রমাণ করে তিনি একজন নেক্কার বান্দী ছিলেন। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

তিনি আরও বলেন, তুলাতুলি এলাকায় কেউ যেন জুয়া ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত না থাকে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডা. শাহাদাত হোসেনের সার্বিক সহযোগিতায় তুলাতুলি এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নগর বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শায়েস্তা উল্লাহ চৌধুরী, সিনিয়র আহ্বায়ক আব্দুল হাই, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান, আব্দুল বাতেন, মোহাম্মদ ফয়েজ আহমেদ, জাকির হোসেন সরল, মোহাম্মদ হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হাই, জাবেদ সাফায়াত সুবহান, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল কবির পলাশ, আজিজ আজম, ফয়সাল জিয়া, পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক মোঃ হানিফ, সদস্য সচিব ইমরান হোসেন রাব্বি, ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল আলম এবং সদস্য সচিব মাঈনুদ্দিন ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনপ্রিয়

সাংবাদিক উন্নয়ন পরিষদের বিভাগীয় সম্মেলনে প্রবীণ নেতা কাদেরী

চট্টগ্রাম ৪২-নং পূর্ব নাসিরাবাদ ওয়ার্ড বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

প্রকাশের সময় : ০২:৩৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬