০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নগরীতে গ্যাস বিস্ফোরনে আহত নয়

  • প্রকাশের সময় : ০৬:৩৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 70

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকার এসি মসজিদের পাশে একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের মধ্যে আটজনের নাম জানা গেছে। তারা হলেন—
শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪) ও পাখি আক্তার (৩৫)।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, বাসাটিতে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হতো না; সেখানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি-এর সরবরাহকৃত গ্যাসের সংযোগ ছিল। ধারণা করা হচ্ছে, চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে ছিল। পরবর্তীতে আগুনের সংস্পর্শে এসে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ ঘটে এবং এতে ঘরে থাকা সবাই দগ্ধ হন।

আলোর দিশারি পাটোয়ার নাংগলকোট কর্তৃক আয়োজিত  রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

নগরীতে গ্যাস বিস্ফোরনে আহত নয়

প্রকাশের সময় : ০৬:৩৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬