
আজ ২৮ ফেব্রুয়ারী ২০২৬ইং বহুল প্রত্যাশিত চট্টগ্রামের চৌধুরীনগর আবাসিক এর নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে উৎসবমুখর আমেজ তৈরি হয়েছে পুরো এলাকায়। উক্ত নির্বাচনে মোট প্রার্থীরা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে সারাদিন ভোট গ্রহনের কাজ সম্পাদন হয়। সংগঠনের সদস্য কার্ড পদর্শন পূর্বক ভোটাররা নিজেদের ভোটদান কাজ সম্পাদন করেছেন এবং বলছেন, তারা যোগ্য ও সৎ নেতৃত্ব চান, যারা সমিতির উন্নয়ন ও সদস্যদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার লক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এখানে দায়িত্ব পালন করছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ভোটগ্রহণ শেষে বিকাল ৪ টায় ভোট গণনা শুরু হয়। বিকেল ৫.৩০ মিনিটে ফলাফল ঘোষণা করেন। সর্বমোট ২৭৮ ভোটের মধ্যে ২০৭ ভোট প্রদান করেন। সভাপতি পদে আলহাজ্জ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্জ বেলাল আহমদ সহ-সভাপতি মোহাম্মদ কাজী আব্দুল ওহাব, কোষাধক্ষ্য মোহাম্মদ কাজী জসিম উদ্দিন, সদস্য পদে আলহাজ্জ আমিনুলহক নূরে আলম ভূঁইয়া, মোঃ ফজল হোসেন, জনাব মোঃ মুসা শিকদারকে ও অন্য প্যানেল থেকে কামাল কে বিজয় বলে ঘোষণা প্রদান করেন।




















