
আজ ৩১ মার্চ ২০২৬ পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষে এক আবেগঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী অতিথি সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম মহোদয়।
কবির ভাষায়,
ফোটে যে ফুল আঁধার রাতে
ঝরে ধুলায় ভোর বেলাতে
আমায় তারা ডাকে সাথী আয়রে
আয় সজল করুণ নয়ন তোলে
দাও বিদায়।
তিনি গত ০৫ সেপ্টেম্বর ২০২৪ সালে ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে সিএমপিতে যোগদান করেন। প্রায় ০১ বছর ০৬ মাস ২৭ দিনের সফল কর্মযাত্রার পর আজ তাঁর শেষ কর্মদিবস পালিত হয়। তাঁর দক্ষ নেতৃত্ব, দূরদর্শিতা ও মানবিক দৃষ্টিভঙ্গিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ একটি গতিশীল, আধুনিক ও জনবান্ধব বাহিনী হিসেবে এগিয়ে গেছে।
সভায় বিভিন্ন বিভাগ হতে আগত পুলিশ সদস্যবৃন্দ স্মৃতিচারণ, শুভকামনা ও কৃতজ্ঞতামূলক বক্তব্য প্রদান করেন—যা পুরো আয়োজনকে করে তোলে আবেগময় ও স্মরণীয়। এসময় সিএমপির পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
বিদায়ী বক্তব্যে কমিশনার সিএমপির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শহিদুল ইসলাম 


















