০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত’র ৭২তম জন্মবার্ষিকী উদযাপিত

  • প্রকাশের সময় : ০৭:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • 10

১০ জুন বুধবার বিকাল ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘মইনুদ্দীন কাদেরী শওকতের জীবন ও অবদান’। অনুষ্ঠানের আয়োজন করে ‘মইনুদ্দীন কাদেরী শওকত সুহৃদ’ এবং ‘চট্টগ্রাম কর্মরত সাংবাদিক ফোরাম।’ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্টানের সংক্ষিপ্ত আলোচনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে এক উজ্জ্বল নাম। তিনি শুধু দেশের সাংবাদিক সমাজেরই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন অত্যন্ত মর্যাদার সঙ্গে।

মেয়র বলেন, “বিশ্ব প্রেস কাউন্সিলে নেতৃত্ব প্রদানকারী বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে মইনুদ্দীন কাদেরী শওকত একটি অনন্য নাম। স্বাধীনতার পর থেকে আন্তর্জাতিক এ গুরুত্বপূর্ণ সংগঠনে তাঁর মতো ভূমিকা আর কোনো বাংলাদেশি সাংবাদিক রাখতে পারেননি। তাঁর কর্মময় জীবন দেশের সাংবাদিকতা পেশাকে বিশ্বদরবারে সম্মানজনক অবস্থানে পৌঁছে দিয়েছে।”

সাংবাদিক এম আলী হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক নজরুল ইসলাম ও সাংবাদিক তানভীর আহমেদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইনজীবী জিয়া আহসান হাবীব।

এছাড়া বক্তব্য রাখেন অ্যাডভোকেট কফিল উদ্দীন চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী, মাহবুবুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী, দীপক কুমার পালিত, সাংবাদিক এস এম সাইফুল্লাহ চৌধুরী, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক ফারুক আব্দুল্লাহ, চট্টগ্রাম টিভি ক্যামরা সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট জাফর হায়দার, মোহাম্মদ মুছা, মাওলানা আনেয়ার হোসেন রাব্বানী, কামরুল ইসলাম, ইদ্রিস আলী, জসিম উদ্দীন চৌধুরী ও সৌরভ প্রিয় পালসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এসময় সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সুহৃদ ও চট্টগ্রাম কর্মরত সাংবাদিক ফোরামের পক্ষে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক এস এম জামাল উদ্দীন, দৈনিক সুপ্রভাত চট্টগ্রাম এর প্রকাশক ও সম্পাদক সাংবাদিক মো: হাসান মুরাদ, চট্টগ্রাম সংবাদ প্রতিদিন এর প্রকাশক ও সম্পাদক মানস চৌধুরী, সাংবাদিক মনিরুল ইসলাম পারভেজ, সাংবাদিক গিয়াস উদ্দীন, সাংবাদিক রোজী চৌধুরী, মনোয়ারা বেগম, নজরুল ইসলাম শুকরিয়া এবং শ্যামল কুমার নাথ।

আলোচনা সভা শেষে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন সহ অন্যান্য অতিথিরা তাঁর সঙ্গে জম্মদিনের শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন বিনিময় করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর দীর্ঘার্য়ু কামনা করেন।

জনপ্রিয়

সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত’র ৭২তম জন্মবার্ষিকী উদযাপিত

সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত’র ৭২তম জন্মবার্ষিকী উদযাপিত

প্রকাশের সময় : ০৭:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬