০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

আফগানিস্তানের তাখারে সোনা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ও ক্ষয়ক্ষতির খবর

  • প্রকাশের সময় : ০৫:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • 49

স্টাফ রির্পোটার:

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশের চাহ আব জেলায় সোনা উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও খনিশ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তালেবান সরকারের খনিজ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র হুমায়ুন আফগান জানান, একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ ঘটে। এতে মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে এখন পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।

স্থানীয় এক বাসিন্দার বরাতে জানা যায়, অন্য প্রদেশ থেকে আসা খনিশ্রমিকদের কারণে স্থানীয়দের পানীয় জলের উৎস ক্ষতিগ্রস্ত হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা পাথর ও লাঠি নিয়ে খনিশ্রমিকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষের ঘটনায় একাধিক ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি খনিশ্রমিকরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

চাহ আব এলাকায় সোনা ছাড়াও মার্বেল, বিভিন্ন খনিজ, রত্নপাথর ও কয়লা উত্তোলন করা হয়। আফগানিস্তানের ভূগর্ভস্থ সম্পদ অত্যন্ত মূল্যবান বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের ২০১০ ও ২০১৩ সালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশটির ভূগর্ভে প্রায় এক ট্রিলিয়ন ডলারের সমমূল্যের খনিজ সম্পদ রয়েছে।

তালেবান সরকার নিরাপত্তা পুনরুদ্ধার ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে ভূগর্ভস্থ সম্পদ ব্যবহারে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নিচ্ছে। তবে নিরাপত্তা ঝুঁকি এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে পর্যাপ্ত সমঝোতার অভাব থেকে এ ধরনের সংঘর্ষের ঘটনা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ ঘটনায় তদন্তের জন্য খনিজ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় ইতোমধ্যে একটি তদন্ত দল তাখার প্রদেশে পাঠিয়েছে। সংঘর্ষের প্রকৃত কারণ ও নিহতের সঠিক সংখ্যা জানতে তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

জনপ্রিয়

কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।শিক্ষা মন্ত্রী

আফগানিস্তানের তাখারে সোনা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ও ক্ষয়ক্ষতির খবর

প্রকাশের সময় : ০৫:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬