০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

ইরানের হুমকির জেরে কাতারের আল-উদেইদ ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র হামলা চালালে তার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে—এমন হুমকি দিয়েছে ইরান। এই হুমকির পরই কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

বুধবার (১৪ জানুয়ারি) ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ।

কর্মকর্তারা জানিয়েছেন, আংশিকভাবে মার্কিন সেনা প্রত্যাহার একটি ‘সতর্কতামূলক ব্যবস্থা’। একই সঙ্গে ব্রিটিশ সামরিক বাহিনীর সদস্যদেরও আল-উদেইদ ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে বিবিসি নিশ্চিত করেছে।

কাতার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। এক সরকারি মুখপাত্র জানান, নিরাপত্তাজনিত কারণে পররাষ্ট্র দপ্তর তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাসও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে দোহার মার্কিন দূতাবাস তাদের কর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে এবং আল-উদেইদ বিমান ঘাঁটিতে অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করার পরামর্শ দিয়েছে।

অন্যদিকে, মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ওয়েবসাইটের তথ্যমতে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টা ৪৫ মিনিট থেকে ইরান প্রায় সব ধরনের ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের এক হামলার জবাবে কাতারে অবস্থিত আল-উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।

এবারও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কাতারসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে—এ মর্মে ইতোমধ্যে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে তেহরান।

জনপ্রিয়

সাংবাদিক উন্নয়ন পরিষদের বিভাগীয় সম্মেলনে প্রবীণ নেতা কাদেরী

ইরানের হুমকির জেরে কাতারের আল-উদেইদ ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

প্রকাশের সময় : ০৫:৫৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬