০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

ভেনেজুয়েলা অবরোধের অংশ হিসেবে ক্যারিবীয় অঞ্চলে আরও একটি তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজের চলাচল ঠেকাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অবরোধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে আরও একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড জানায়, ‘মোটর ভেসেল সাগিটা’ নামের ওই জাহাজটি প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত নিষেধাজ্ঞাভুক্ত জাহাজগুলোর ওপর আরোপিত ‘কোয়ারেন্টাইন’ অমান্য করে চলাচল করছিল। কোনও ধরনের সংঘর্ষ ছাড়াই জাহাজটি জব্দ করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, ‘ভেনেজুয়েলা থেকে যে তেলই রপ্তানি হবে, তা অবশ্যই যথাযথ ও আইনসম্মত প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে।’ পোস্টটির সঙ্গে সমুদ্রে একটি জাহাজের ওপর থেকে ধারণ করা ভিডিও ক্লিপও প্রকাশ করা হয়।

ডিসেম্বরে ভেনেজুয়েলার বিরুদ্ধে অবরোধ ঘোষণার পর এ নিয়ে মোট সাতটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। এর মধ্যে চলতি মাসের শুরুতে উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার উপকূল থেকে ধাওয়া করে একটি রাশিয়া-সংযুক্ত তেলবাহী ট্যাংকারও আটক করা হয়।

ওয়াশিংটন ক্যারিবীয় অঞ্চলে একটি বড় নৌবহর মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, মাদক পাচারে ব্যবহৃত নৌযানে অভিযান, তেলবাহী ট্যাংকার জব্দ এবং ভেনেজুয়েলার বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে আটক করতে ‘চমকপ্রদ’ অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেছেন, মাদুরোর ক্ষমতাচ্যুতির পর ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে থাকবে। তিনি দাবি করেন, ইতোমধ্যে কিছু তেল জব্দ করে তা বিক্রি করা হয়েছে।

তবে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ ট্রাম্পের এসব দাবি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, কারাকাস এখনও দেশের তেলের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল বিক্রির বিষয়ে আলোচনায় রয়েছে।

জনপ্রিয়

সাংবাদিক উন্নয়ন পরিষদের বিভাগীয় সম্মেলনে প্রবীণ নেতা কাদেরী

ভেনেজুয়েলা অবরোধের অংশ হিসেবে ক্যারিবীয় অঞ্চলে আরও একটি তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ০৬:২৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬